বিয়ের অনুষ্ঠানে গিয়ে করোনা আক্রান্ত ৫০, মৃত্যু ১!
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মেইন প্রদেশের একটি বিয়ের অনুষ্ঠান থেকে অর্ধশতাধিক ব্যক্তির করোনায় আক্রান্তের ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত একজন। আগস্ট মাসের প্রথম দিকে এই বিয়ের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এরইমধ্যে ঘটনা নিশ্চিত করেছেন।
এ নিয়ে একটি তদন্ত চালু করেছে মেইনের কেন্দ্রীয় ‘ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন’ কেন্দ্র। জানানো হয়েছে, গত ৭ই আগস্ট সোমবার ওই অনুষ্ঠানে সবাই যোগ দেন। সেখানে যোগ দেয়া ২৪ জন পরবর্তি সময়ে করোনা পজিটিভ সনাক্ত হন। কিন্তু মেইন কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত মোট ৫৩ জন করোনা আক্রান্ত রোগি পাওয়া গেছে যারা ওই অনুষ্ঠান থেকে ছড়িয়ে পরা করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে একজন এরইমধ্যে মারা গেছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক দূরত্ব না মেনে বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার ঝুঁকি নেয়ার কারণেই এই সংক্রমণ হয়েছে।
যে নারীর মৃত্যু হয়েছে তিনি সরাসরি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তবে সেখানে উপস্থিত থাকা একজনের সঙ্গে তার সাক্ষাত হয়েছিল। তারমতো আরো অন্তত ২৩ জন রয়েছেন যারা অনুষ্ঠানে যোগ না দিয়েও সেখানে যোগ দেয়া অন্যদের দ্বারা আক্রান্ত হয়েছেন।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed