Main Menu

সিলেটে করোনায় মৃত্যু বেড়ে ১৮১, শনাক্ত ১০,১২৪

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে রোববার (২৩ আগস্ট) নতুন করে আরও ১০৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তরা সিলেট বিভাগের চার জেলার বাসিন্দা।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, রোববার ওসমানীর ল্যাবে ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২০ জন এবং মৌলভীবাজার ৬ জন রয়েছেন।

আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, রোববার শাবির ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ৮২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২৮ জন, সুনামগঞ্জের ২৪ জন, হবিগঞ্জের ১৮ জন এবং মৌলভীবাজারের ১২ জন রয়েছেন।

এ নিয়ে রবিবার (২৩ আগস্ট) রাত দশটা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ১২৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৫৩৬২ জন, সুনামগঞ্জে ১৯৩২ জন, হবিগঞ্জে ১৪৫৪ জন এবং মৌলভীবাজারে ১৩৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আর এপর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮১ জন। এরমধ্যে সিলেট জেলায় ১২৯ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজারে ২০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

অন্যদিকে রোববার (২৩ আগস্ট) রাত পর্যন্ত সিলেট বিভাগে ৬ হাজার ২৪৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৩ হাজার ২৫, সুনামগঞ্জে ১ হাজার ৪৭০, হবিগঞ্জে ৯৩১, মৌলভীবাজারে ৮০২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Share





Related News

Comments are Closed