Main Menu

সিলেটে পণ্যবাহী পরিবহন ধর্মঘট প্রত্যাহার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলায় রোববার সকাল থেকে শুরু হওয়া ৭২ ঘন্টার পণ্যবাহী পরিবহন ধর্মঘট প্রত্যহার করা হয়েছে। বিকেল ৩টার দিকে সিলেট জেলা পুলিশ কার্যালয়ে পুলিশ সুপারের নেতৃ্ত্বে বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পর এ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন পরিবহন নেতারা।

বৈঠকে ভার্চুয়াল পদ্ধতিতে অংশ নেন সিলেটের জেলা প্রশাসক এম.কাজী এমদাদুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল বলেন, সিলেট–তামাবিল মহাসড়কে বাঁশকল বসিয়ে রয়েলটির নামে চাঁদাবাজি, সড়কে চাঁদাবাজিসহ কয়েকটি দাবিতে আমরা ধর্মঘট করছিলাম। প্রশাসনের পক্ষ থেকে আমাদের সাথে বৈঠক করা হবে বলে জানানো হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা বৈঠকে বসলে আমরা আমাদের দাবি জানাই।

এসময় আমাদের দাবিগুলো তারা যথার্থ মনে করেন এবং আশ্বস্ত করেন এসব বিষয় তারা গুরত্বসহকারে খতিয়ে দেখবেন। এরপর আমাদেরকে অবরোধ তুলে নেয়ার জন্য অনুরোধ করলে আমরা নেতৃবৃন্দরা শ্রমিকদের বুঝিয়ে অবরোধ তুলে নেই।

এর আগে সিলেটের জৈন্তাপুর উপজেলার সারিঘাটে বাশ কল বসিয়ে চাদা আদায়ের প্রতিবাদে জেলা ট্রাক মালিক গ্রুপ এবং সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন ধর্মঘট আহ্বান করে।

Share





Related News

Comments are Closed