Main Menu

দেশে করোনায় আরও ৩৪ মৃত্যু, শনাক্ত ১৯৭৩

বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে আরও এক হাজার ৯৭৩ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৯৪ হাজার ৫৯৮ জনে।

আর একই সময়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৯৪১ জনে।

রবিবার (২৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও তিন হাজার ৫২৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৭৯ হাজার ৯১ জন।

আরও বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১০ হাজার ৯৫৯টি নমুনা সংগ্রহ এবং ১০ হাজার ৮০১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৪২ হাজার ৬৫৬টি।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা ৩৪ জনের মধ্যে ২৪ জন পুরুষ ও ১০ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ছয় জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব রয়েছেন ২২ জন।

 

Share





Related News

Comments are Closed