Main Menu

সিলেটে মর্মান্তিক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে মর্মান্তিক দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকাল ৬টায় নগরীর সওদাগরটুলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

স্থানীয়রা জানান, আজ সকাল ৬টায় নগরীর সওদাগরটুলায় হারুন পার্টিকেল স্টোরের পার্টেক্স সামগ্রী ট্রাকে আসলে সেগুলো নামাতে গিয়ে এর নিচে চাপা পড়ে নাজমুল (৩৫) নামের এক শ্রমিক গুরুতর আহত হন। সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭টার দিকে তিনি মারা যান।

নিহত নাজমুলের বাড়ি সুনামগঞ্জের ভাটিপাড়ায়। তিনি সওদাগরটুলা এলাকায় বসবাস করতেন এবং বিভিন্ন দোকানের পণ্য গাড়িতে উঠানো-নামানোর কাজ করতেন।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সৌমেন মিত্র বলেন, এখন পর্যন্ত মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে আছে। আমরা ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করবো। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

 

Share





Related News

Comments are Closed