লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৪৫ অভিবাসীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: অভিবাসীদের নিয়ে ইউরোপের উদ্দেশে যাত্রা করা একটি নৌকা ডুবে গেছে লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে। এতে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে বলে জাতিসংঘের বরাত দিয়ে বুধবার জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, ডুবে যাওয়া নৌকাটিতে অন্তত ৮২ জন অভিবাসী ছিলেন।
আন্তর্জাতিক অভিবাসী সংস্থা ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা যৌথ বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় জেলেরা ৩৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন। তাদের লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে নিয়েছে।
জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে সেনেগাল, মালি, চাঁদ ও ঘানার বাসিন্দা রয়েছন।
Related News
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাকRead More
সৌদিআরব জুড়ে সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতাRead More



Comments are Closed