জাতীয় পরিচয়পত্রসহ ট্রেন ভ্রমণের সিদ্ধান্ত বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় পরিচয়পত্রসহ ট্রেন ভ্রমণের বাধ্যতামূলক সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ আগস্ট বাংলাদেশ রেলওয়ের প্রেস বিজ্ঞপ্তিতে ট্রেনে যাত্রীদের জাতীয় পরিচয়পত্রসহ ভ্রমণের কথা বলা হয়। কিন্তু বর্তমানে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক সঙ্গে রাখার বিষয়টি শিথিল করা হয়েছে।
তবে একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে পরিবারের সর্বোচ্চ চার সদস্যের টিকিট কেনা ও ট্রেন ভ্রমণ করা যাবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
Related News
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসনRead More
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে পাশে থাকবে ইরান
বৈশাখী নিউজ ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাসRead More



Comments are Closed