বিশ্বে করোনায় মৃত্যু বেড়ে ৭ লাখ ৮৬ হাজার
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ২ কোটি ২৩ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৮৬ হাজারে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২৩ লাখ ২৫ হাজার ৭৬১ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৭ লাখ ৮৬ হাজার ২৫৮ জনের।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ৫৫ লাখ ২৮ হাজার ৪৯৩ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৭৩ হাজার ১৪৫ জনের।
যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত ও উভয় মৃত্যু-উভয় বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৪ লাখ ৫৬ হাজার ৬৫২ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১১ হাজার ১০০ জনের।
আক্রান্ত বিবেচনায় তৃতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় রয়েছে চতুর্থ স্থানে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৭ লাখ ৬৭ হাজার ২৭৩ জন। আর মৃত্যু হয়েছে ৫৩ হাজার ৮৮৯ জনের।
মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো তৃতীয় স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান সাত নম্বরে। মেক্সিকোতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৩১ জন এবং মৃত্যু হয়েছে ৫৮ হাজার ৪৮১ জনের।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed