ছাতকে অপহৃতা কিশোরী কিশোরগঞ্জ থেকে উদ্ধার
ছাতক প্রতিনিধি : ছাতকে অপহরনের প্রায় এক মাস পর অপহৃতা কিশোরীকে কিশোরগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার উদ্ধার করা ওই কিশোরীকে তার পরিবারের কাছে হস্থান্তর করা হয়। তবে অপহরনের ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে না পারায় স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার দোলাবার ইউনিয়নের শেরপুর গ্রামে। এ ঘটনায় ২১ জুলাই অপহৃতার পিতা বাদী হয়ে একই গ্রামের তাজ উল্লাহর পুত্র নোমান মিয়া (২০), মৃত কলমধর আলীর পুত্র জাকির হোসেন (২২) এবং চানপুর গ্রামের রফিকুর রহমানের পুত্র জুবায়ের মিয়ার বিরুদ্ধে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ থেকে জানা যায় গত ২১ জুলাই সন্ধ্যায় নিজ বাড়ির আঙ্গিনা থেকে কিশোরীকে অপহরন করা হয়। একটি সিএনজি চালিত অটোরিক্সা যোগে ওই কিশোরীকে অপহরন করে নিয়ে যায় অপহরন কারীরা।
বিষয়টি স্থানীয় ইউপি সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ জড়িতদের পরিবারের লোকজনকে অবহিত করেন কিশোরীর পিতা। কিন্তু এ বিষয়ে কোন সুরাহা না হওয়ায় কিশোরীর পিতা জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে জাহিদপুর তদন্ত কেন্দ্রের পুলিশ কিশোরগঞ্জ থেকে অপহৃতা কিশোরীকে উদ্ধার করে।
এ ব্যাপারে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই দিদার জানান, এটি কোন অপহরনের ঘটনা নয়। কিশোরীর পিতা একটি হারানো জিডি করেছিল। জিডির প্রেক্ষিতে কিশোরগঞ্জ থেকে ওই কিশোরীকে উদ্ধার করে তার পরিবারের কাছে তুলে দেয়া হয়েছে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed