কয়েক মাইল হেঁটে, পাহাড়ে চড়ে অনলাইন ক্লাস
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এমতাবস্থায় অনলাইনে ক্লাস নিচ্ছে দেশটির অনেক রাজ্য। তবে প্রত্যন্ত এলাকায় ইন্টারনেটের গতি অত্যন্ত দুর্বল হওয়ায় কয়েক মাইল হেঁটে, পাহাড়ে চড়ে তারপর অনলাইনে ক্লাস করছেন ওড়িশার অনেক শিক্ষার্থী। খবর টামইস অব ইন্ডিয়ার।
ওড়িশার শিক্ষামন্ত্রী সমীর রঞ্জন দাস জানিয়েছেন, দুর্বল ইন্টারনেট সংযোগের জেরে অনেক ছাত্র অনলাইন ক্লাস করতে কয়েক মাইল হেঁটে কোনও স্থানে যাচ্ছে, কেউ আবার গাছ বা উঁচু পাহাড়ে উঠে পড়ছে নেটওয়ার্কের খোঁজে।
তিনি জানিয়েছেন, রাজ্যের প্রায় ২২ লক্ষ শিশু এখন ই-শিক্ষার সুযোগ নিতে পারছে। কিন্তু ৩৮ লক্ষ শিক্ষার্থী তাদের এলাকায় মোবাইল নেটওয়ার্কের অভাবে এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
পাশাপাশি তিনি বলেন, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে নেট যোগাযোগের সম্প্রসারণের বিষয় নিয়ে কথা বলেছেন।
রায়গড় জেলা থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, অনলাইন ক্লাসে অংশ নিতে শিশুরা কয়েক মাইল হেঁটে পাহাড়ে ওঠে, আবার সম্বলপুর ও দেওগড় জেলার শিক্ষার্থীরা নেট কানেকশন পেতে উঁচু জলের ট্যাঙ্কেও চড়েছিল।
ওড়িশার শিক্ষামন্ত্রী বলেন, আমি আনন্দিত যে আমার বিভাগ অনলাইন ক্লাস নিচ্ছে। কিন্তু নেট সংযোগ পেতে বাচ্চাদের গাছে, পাহাড়ে উঠতে হচ্ছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed