আজিজুর রহমানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের স্বাধীনতার পর গঠিত গণপরিষদের সদস্য মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাষ্ট্রপতি এক শোকবার্তায় আজিজুর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আওয়ামী লীগের এই সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার ভোর পৌনে ৩টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।
প্রধানমন্ত্রী এক শোকবার্তায় বলেন, “মহান মুক্তিযুদ্ধ এবং দেশ ও জাতির কল্যাণে এ বর্ষীয়ান জননেতার অবদান স্মরণীয় হয়ে থাকবে।”
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বলে সরকারপ্রধানের দপ্তর থেকে জানানো হয়।
জাতীয় সংসদের সাবেক হুইপ আজিজুর রহমানের বয়স হয়েছিল ৭৭ বছর। স্বাধীনতা সংগ্রামে ভূমিকার জন্য চলতি বছর সরকার তাকে স্বাধীনতা পদকে ভূষিত করে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed