ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ফিলিপাইনে। এ সময় এর মাত্রা ছিলো ৬ দশমিক ৬। স্থানীয় সময় মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৫টা ৩৩ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ইউরোপিয়ান মেডিটারানিয়ান সিসমোলোজিক্যাল সেন্টার সেন্টার (ইএমএসসি)।
ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকনোলজি অ্যান্ড সিসমোলজি বলছে, মঙ্গলবার সকালে ম্যানিলা থেকে ৪৫১ কিলোমিটার দক্ষিণে ফিলিপাইনের কেন্দ্রে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। তবে আফটার শকের ঝুঁকি রয়েছে। উপকূলীয় এলাকায় কিছু বাড়ি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে।
ম্যানিলায় ভূমিকম্পে একটি বাড়ির নিচে বেশ কিছু মানুষ আটকা পড়েছেন। এছাড়াও আরও বেশি কিছু বাড়ি-ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা ও সেতু ভেঙ্গে গেছে। ভূমিকম্পের আঘাতে কাতেইনগান পৌরসভায় একটি তিনতলা ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। সেখানে এক পুলিশ কর্মকর্তা এবং তার পরিবারের সদস্যরা আটকা পড়েছেন। উদ্ধারকারী দল তাদের উদ্ধারে কাজ করছে।
ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, কাতেইনগান থেকে ৫ কিলোমিটার দূরে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ২১ কিলোমিটার।
এর আগে ১৯৯০ সালে ফিলিপাইনের উত্তরাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ২ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed