দেশে করোনায় আরও ৪৬ মৃত্যু, শনাক্ত ৩২০০
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৬ জন মারা গেছেন। এ নিয়ে মোট ৩ হাজার ৭৪০ জনের মৃত্যু হলো। এসময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরো ৩ হাজার ২০০ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৮২ হাজার ৩৪৪ জন শনাক্ত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বশেষ এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৩৪ জন এবং এখন পর্যন্ত এক লাখ ৬২ হাজার ৮২৫ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪৩৫টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৩ লাখ ৭৮ হাজার ৮১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ৩৫ জন পুরুষ জন এবং ১১ জন নারী। এখন পর্যন্ত ২ হাজার ৯৫৩ জন পুরুষ এবং ৭৮৭ জন নারী মারা গেছেন।
মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ষাটোর্ধ্ব ২২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন।
তাদের মধ্যে ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রামে ৬ জন, রাজশাহীতে ৪ জন, খুলনায় ৭ জন, বরিশালে ২ জন, ময়মনসিংহে একজন ও রংপুরে ৩ জন রয়েছেন। এরমধ্যে হাসপাতালে ৪৪ জন এবং বাড়িতে ২ জন মারা গেছেন।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed