অভিনেতা প্রবীর মিত্রের জন্মদিন আজ
বিনোদন ডেস্ক: আজ ১৮ আগস্ট ৭৯ বছরে পা রাখলেন তেজী অভিনেতা প্রবীর মিত্র। দীর্ঘ এই জীবনের বেশির ভাগ সময়ই কেটেছে চলচ্চিত্রের সাথে। গত বছরেই সিনেমায় ৫০ বছরে অতিক্রান্ত করছেন বর্ষীয়ান এই অভিনেতা। এক যুগের বেশি সময় ধরে তিনি অসুস্থতায় ভুগছেন। অথচ চলচ্চিত্র পরিবারের কেউ তার খোঁজ নেয়নি।
এখন তিনি আছেন রাজধানীর কলাবাগানে মেঝ ছেলে নিপুণের বাসায়। নিপুণ জানালেন, গত দুই বছর ধরে বাবা কানেও খুব কম শুনছেন। মেশিন ব্যবহার করেও কাজ হচ্ছে না। অসুস্থ থাকায় গুণী এই অভিনেতার জন্মদিনে তেমন কোনো আয়োজন রাখা হয়নি।
স্ত্রী এবং সন্তান হারানোর বেদনা নীরবে সয়ে সয়ে আজ জীবনের এমন এক সময়ে এসে উপস্থিত হয়েছেন প্রবীর মিত্র যখন নিজেকে ব্যস্ত রাখার জন্য অভিনয় করাটা খুব জরুরি, তখন দুই পায়ের হাঁটুতে সমস্যা দেখা দিলো আরো প্রকট হয়ে। ঘরের মধ্যেই সময় কাটাতে হচ্ছে তাকে।
দীর্ঘদিন অর্থারইজ সমস্যা, বিশেষ করে দুই হাঁটুর তীব্র অসুস্থতার কারণে প্রবীর মিত্র এখন ঘরের চার দেয়ালে বন্দি হয়ে প্রায় নিঃসঙ্গ দিনাতিপাত করছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, অস্টিওপরোসিসে আক্রান্ত হয়েছেন তিনি। এই রোগের ফলে তার হাড়ে ক্ষয় ধরেছে। যন্ত্রণাদায়ক এই রোগের জন্য ঠিকমতো হাঁটতে পারেন না তিনি।
তিনি বলেন, ‘এ অবস্থায় আমার সিনেমায় কাজ করার মতো পরিস্থিতি নেই। আদৌ আর কাজ করতে পারব কিনা জানি না, সারা দিন বাসায় থাকি। এ ঘর থেকে ও ঘরে যাই লাঠিতে ভর করে। আমি ক্লান্ত।’
দীর্ঘ ক্যারিয়ারে নিজের অর্জন নিয়ে তিনি বলেন, ‘দর্শকের ভালোবাসাই আমার কাছে সব সময়ই অমূল্য অর্জন। এই ভালোবাসার মাঝেই বেঁচে থাকতে চাই আমি।’
সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেতা স্কুলে পড়া অবস্থায় জীবনে প্রথমবারের মতো নাটকে অভিনয় করেন। পরিচালক এইচ আকবরের হাত ধরে ‘জলছবি’ চলচ্চিত্রে তিনি প্রথম অভিনয় করেন। ছবির গল্প ও সংলাপ লিখেছিলেন তারই স্কুল জীবনের বন্ধু এটিএম শামসুজ্জামান। প্রথমদিকে নায়কের চরিত্রে অভিনয় করতেন। তিতাস একটি নদীর নাম, চাবুকসহ বেশ কিছু ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন। সর্বশেষ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’ ছবিতে। পরবর্তী সময় নায়ক না হয়ে চরিত্রাভিনেতার দিকে মনোযোগী হয়ে ওঠেন তিনি।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed