বিশ্বব্যাপী করোনা আক্রান্ত ২ কোটি ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক: জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই) অনুসারে বিশ্বজুড়ে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দুই কোটি ছাড়িয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২ কোটি ১১ হাজার ১৮৬ জনে পৌঁছেছে। বিশ্বব্যাপী মোট ৭ লাখ ৩৪ হাজার ৬৬৪ জনের মৃত্যু হয়েছে।
মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে ৫০ লাখ ৮৯ হাজার ৪১৬ জন আক্রান্ত হয়েছেন। যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক চতুর্থাংশ। দেশটিতে মারা গেছে ১ লাখ ৬৩ হাজার ৪২৫ জন।
করোনায় বিশ্বের ক্ষতিগ্রস্থ দেশসমূহের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে ৩০ লাখ ৫৭ হাজার ৪৭০ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন এবং ভাইরাসে মারা এক লাখ ১ হাজার ৭৫২ জন।
আর করোনার বেশি আক্রান্তের দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশর প্রতিবেশী ১২৫ কোটি জনসংখ্যার দেশ ভারত। দেশটিতে ইতোমধ্যে ২২ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো এবং পেরুতে এখন পর্যন্ত চার লাখের বেশি করে মানুষ করোনায় আক্রান্ত। এদিকে, করোনায় মেক্সিকো, যুক্তরাজ্য, ভারত, ইতালি এবং ফ্রান্স প্রতিটি দেশে ৩০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
বিশ্বে গত কয়েক মাস ধরে করোনার নতুন সংক্রমণ তীব্র আকার ধারণ করেছে। ২৮ জুন পর্যন্ত বিশ্বব্যাপী ১ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়। এর মাত্র ৪৩ দিন পরে এ সংখ্যা দ্বিগুণ হয়েছে।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Related News
হাম ছড়াতেই নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: হাম ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে রাজ্যজুড়ে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।Read More
৭০ মিটার গভীর কূপ থেকে শিশুকে উদ্ধার করল ১১ বছরের হাজরত
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ৭০ মিটার গভীর একটি সরু কূপে পড়ে গিয়েছিল পাঁচ বছরRead More



Comments are Closed