বিশ্বনাথে বৃদ্ধ ও এক গৃহবধুর লাশ উদ্ধার
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে পৃথক ঘটনায় এক গৃহবধু ও বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৬০ বছর বয়সী বৃদ্ধের নাম আনোয়ার আলী। নিজ বসত ঘরে বিষপানের পর রোববার (৯ আগষ্ট) ভোররাত ৪টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি রামপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
এর আগেরদিন শনিবার রাত ৮টার দিকে তার ৩ ছেলের সঙ্গে কলহের জেরে তিনি (কীটনাশক) বিষপান করেন। পরবর্তিতে ওসমানী হাসপাতালে নিয়ে যান তার স্বজনরা। এরপর পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জামাল আহমদ।
এদিকে শনিবার (৮ আগষ্ট) রাতে লুৎফা বেগম (২৮) নামের এক সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। স্বামীর বসত ঘরের তীরের সাথে গলায় ওড়না পেছানো অবস্থায় (ঝুলন্ত) তার লাশ উদ্ধার করা হয়। তিনি খাজাঞ্চি ইউনিয়নের এনায়েতপুর (তবলপুর) গ্রামের লাল মিয়ার স্ত্রী। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার এসআই দেবাশীষ শর্ম্মা। এ বিষয়ে লুৎফার ভাই মো: আবু সাহেদ বিশ্বনাথ থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন (মামলা নং ১৮)।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed