Main Menu

ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

সুনামগঞ্জ প্রতিনিধি: ধর্ষণ মামলায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা আজিজকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৯ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওইদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।

পুলিশ জানায়, যুক্তরাজ্য প্রবাসী ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ স্ত্রী-সন্তানকে লন্ডন রেখে দেশে একা বসবাস করা অবস্থায় সদর উপজেলার রঙ্গারচর এলাকার এক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। রবিবার (৯ আগস্ট) সকালে ওই নারী চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সদর থানায় মামলা করেন। দুপুরে পৌর এলাকা থেকে ওই মামলায় আজিজকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুর রহমান জানান, গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed