শাবির ল্যাবে আরো ৫৮ জনের ‘করোনা পজিটিভ’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নতুন করে ৫৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনা শনাক্ত হয়। নতুন আক্রান্তরা সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বাসিন্দা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শাবির ল্যাবে আজ ২৫০টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনাগুলো পরীক্ষা শেষে ৫৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে সিলেটের ২৪ জন, সুনামগঞ্জের ২০ জন ও হবিগঞ্জ জেলার ১৪ জন রয়েছেন।
এনিয়ে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৩৫৫ জন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed