বিয়ানীবাজারে ২৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার থেকে ২৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ খালেদ আহমদ (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টায় বিয়ানীবাজারের ৩নং দুবাগ ইউনিয়নের দক্ষিণ দুবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি উপজেলার চাতলপাড় এলাকার মৃত মনির আলীর ছেলে।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এসআই প্রলয় রায় বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed