দেশে করোনায় আরো ৩৯ মৃত্যু, শনাক্ত ২৯৭৭
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৯৭৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জন।
এই সময়ে দেশে ৩৯ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩০৬ জন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক ডা. বায়েজিদ খুরশিদ রিয়াজ।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ১৮৯টি। পরীক্ষা হয়েছে পূর্বের নমুনাসহ ১২ হাজার ৭০৮টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১২ লাখ ২৫ হাজার ১২৪টি নমুনা।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ৭ জন। এরমধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রংপুর বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ২ জন, সিলেট বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন করে। তাদের মধ্যে হাসপাতালে মৃত্যৃবরণ করেছেন ৩০ জন এবং বাড়িতে ৯ জন।
মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭ জন ও বাকিরা বিভিন্ন বয়সী রয়েছেন।
এছাড়া এই সময়ে আরও ২ হাজার ৭৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৮২৪ জন।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed