শাবির ল্যাবে আরও ৪৬ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আরও ৪৬ জনের শরীরে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়ারা সিলেট, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলায় বাসিন্দা।
বুধবার (৫ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।
তিনি জানান, ‘শাবির ল্যাবে আজ সিলেটের ৬২টি, হবিগঞ্জের ৬১টি ও সুনামগঞ্জের ৮২ টিসহ মোট ২০৫ টি নমুনা সংগ্রহ করে ১৮৮টি নমুনার পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলার ১৭ জন, হবিগঞ্জের ১২ জন এবং সুনামগঞ্জ জেলার ১৭ জন রয়েছেন।’
Related News
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More



Comments are Closed