চৌহাট্টায় ’বোমা’ সদৃস্য বস্তু, ঘিরে রেখেছে পুলিশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে একটি কালো রঙের পালসার মোটরসাইকেলে ‘বোমা’ থাকার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থতিতে মোটর সাইকেলটি ঘিরে রেখেছে পুলিশ। এ অবস্থায় বুধবার সন্ধ্যা থেকে জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে সাংবাদিকরা জানান, পুলিশের ক্রাইসিস রেসপন্স টিমের (সিআরটি) সদস্যদেরকেও ঘটনাস্থলের পাশে অবস্থান করতে দেখা গেছে। তারা মোটর সাইকেলটি ঘিরে রেখেছেন।
সরেজমিনে দেখা যায়, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামন থেকে চৌহাট্টা পয়েন্ট ঘিরে রেখেছে পুলিশ। চৌহাট্টা পয়েন্টে আগে পুলিশ বক্স যেখানে ছিল, এর পাশে রয়েছে পরিত্যক্ত ওই মোটরসাইকেলটি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার জানান, চৌহাট্টায় সন্দেহভাজন একটি মোটর সাইকেল কর্ডন করে রাখা হয়েছে। এসএমপি’র বোমা বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মোটরসাইকেলে কি আছে-সে সম্পর্কে বলা যাবে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed