নবীগঞ্জে দুলাভাই-শ্যালিকার পরকীয়ার বলী হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে দুলাভাইয়ের সঙ্গে শ্যালিকার শারীরিক সম্পর্ক দেখে ফেলায় মাকে গলা কেটে হত্যা করেছে মেয়ে ও জামাতা। এ ঘটনায় ঘাতক মেয়ে ও জামাতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (৫ আগস্ট) দুপুরে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
পুলিশ সুপার জানান, নবীগঞ্জ উপজেলার করগাঁও গ্রামের হিরন মিয়ার বড় মেয়ে জেসমিন আক্তারকে মোগল মিয়ার সাথে বিয়ে দেওয়া হয়। বিয়ের কয়েক বছর পর জেসমিন আক্তার জীবিকার তাগিদে সৌদি আরবে চলে যান। এরপর থেকে মোগল মিয়া তার শিশুপুত্র ইয়াসিনকে নিয়ে শ্বশুরালয়ে বসবাস করছেন। এক পর্যায়ে মোগল মিয়া তার শ্যালিকা শান্তি বেগমের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। একাধিকবার তারা নিজেদের মধ্যে শারীরিক সম্পর্কও স্থাপন করেন। একদিন তাদের শারীরিক সম্পর্কের বিষয়টি জেনে যান মোগল মিয়ার শাশুড়ি ছলেমা বেগম। এ সময় মেয়ে ও জামাতার সম্মানের কথা চিন্তা করে তিনি কাউকে কিছু না জানিয়ে দু’জনকে কঠোরভাবে সতর্ক করে দেন। কিন্তু এরপরও তাদের অবৈধ মেলামেশা চলতে থাকে।
গত শনিবার (১ আগস্ট) ঈদের রাতে মোগল মিয়া ও শান্তি বেগম ঘরের ভেতরে আবারও শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এ সময় ছলেমা বেগম তাদেরকে দেখে চিৎকার করেন। তখন জামাতা মোগল মিয়া ও ছোট মেয়ে শান্তি বেগম মিলে ছলেমা বেগমের মুখ চেপে ধরে ঘরে থাকা দা দিয়ে গলা কেটে তাকে হত্যা করেন। মৃত্যু নিশ্চিত করে মোগল মিয়া নিজ ঘরে গিয়ে রক্তমাখা কাপড় পরিবর্তন করে শুয়ে পড়েন এবং শান্তি বেগম ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকেন। এলাকাবাসী এগিয়ে এলে শান্তি জানান তার মাকে ডাকাতরা গলা কেটে হত্যা করেছে।
পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় নিহতের স্বামী হিরন মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ দুই ঘাতকসহ চারজনকে আটক করেছে। আটককৃতরা হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed