Main Menu

সিলেটে কাঁচা মরিচের কেজি ৪শ’ টাকা!

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ৪শ’ টাকা দরে। ঈদের পর থেকে আকস্মিক কাঁচা মরিচের দাম এক লাফে দ্বিগুণ হয়ে গেছে বলে জানিয়েছেন এক খুচরা বিক্রেতা।

জুনেদ নামের ওই খুচরা বিক্রেতা জানান, মঙ্গলবার নগরের সোবহানীঘাট পাইকারি বাজারে কাঁচা মরিচের কেনা দাম পড়েছে ৪শ’ টাকা। মঙ্গলবার সকালে একজন ক্রেতা তার কাছ থেকে ১০ টাকার কাঁচা মরিচ কিনতে চাইলে জবাবে সে জানায়, ২০ টাকার কম কাঁচা মরিচ বিক্রি করা যাবে না। তার মন্তব্য, ২০ টাকায় কোনমতে, ৫০ গ্রাম কাঁচামরিচ সে বিক্রি করতে পারবে। এতে তার কোন লাভ হবে না।

ভোক্তারা জানান, ঈদের আগ থেকে সিলেটের বাজারে কাঁচা মরিচের দাম উর্ধ্বমুখী। ঈদুল আযহার আগের দিন পর্যন্ত বাজারে কাঁচা মরিচ ১৬০ টাকা থেকে ২০০ টাকা দরে বিক্রি হয়। কিন্তু, ঈদের পর থেকে বেড়ে গেছে দাম। এ কারণে ভোক্তারা পড়েছেন বিপাকে।

Share





Related News

Comments are Closed