শায়েস্তাগঞ্জে বাস চাপায় ২ পথচারী নিহত
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় দুই পথচারী নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত একজন হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার নিজগাও গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে আব্দুল আওয়াল (৪৫)। অপর জনের পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় শায়েস্তানগর গোলচত্তর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী কুমিল্লা ট্রান্সপোর্টের একটি গাড়ি নতুনব্রিজ এলাকায় এসে ব্রেক ফেল করে পথচারীদের চাপা দিয়ে দাঁড়িয়ে থাকা ঢাকা এক্সপ্রেস নামে আরেকটি যাত্রীবাহী বাসকে পেছন দিকে ধাক্কা দেয়। এতে দুই পথচারী নিহত এবং ১০ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায় এবং নিহতের লাশ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম তৌফিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। তবে দুটি বাসের চালকই পালিয়ে গেছে।
Related News
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More



Comments are Closed