Main Menu

জৈন্তাপুরে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেট জৈন্তাপুর উপজেলায় ৫০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (৩ আগস্ট) দুপুর ২টায় জৈন্তাপুরের থানা সংলগ্ন সড়ক ও জনপথের ডাক বাংলোর রাস্তা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মুন্না (২০) জৈন্তাপুর রাজবাড়ী নয়াবস্তি গ্রামের তাজেল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে থানা সংলগ্ন সড়ক ও জনপথের ডাক বাংলোর রাস্তায় এস.আই মাহবুবুল আলম ও এ.এস.আই রায়হান কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে অর্ধশত ইয়াবাসহ তাকে আটক করে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মহসিন আলী জানান, পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে টিম জৈন্তাপুর অভিযান করে ৫০পিস ইয়াবাসহ এক যুবককে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হবে।

Share





Related News

Comments are Closed