১৫ আগস্ট পর্যন্ত সব রুটে ফ্লাইট বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক : আবুধাবি, দুবাই ও যুক্তরাজ্য রুট ছাড়া আন্তর্জাতিক সব রুটের ফ্লাইট আগামী ১৫ আগস্ট পর্যন্ত বাতিল করেছে রাষ্ট্রয়াত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একইসঙ্গে মালয়েশিয়ার কুয়ালালামপুর রুটের ফ্লাইট ৩১ আগস্ট পর্যন্ত স্থগিত করেছে বিমান।
সোমবার ( ৩ আগস্ট) বিমানের ওয়েবসাইটে এই তথ্য জানিয়েছে বিমান।
অন্যদিকে কুয়েত সরকারের নিষেধাজ্ঞার কারণে ঢাকা-কুয়েত-ঢাকা রুটে ফ্লাইট বাতিল করেছে বিমান। গত ১ আগস্ট থেকে দেশটিতে ফ্লাইট চালু করা হবে বলে ঘোষণা দিয়েছিল রাষ্ট্রায়ত্ব বিমান সংস্থাটি।
বিমানের ওয়েবসাইটে বলা হয়, ৪ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বলবত থাকবে। কুয়েতগামী বিমান যাত্রীদের পরবর্তী ভ্রমণের জন্য বিমানের হেলফ লাইন বা কল সেন্টার +৮৮০১৭৭৭৭১৫৬১৩-১৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এর আগে করোনাভাইরাস সংক্রমণ রোধে গতকাল ৩১টি দেশে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করে দেয় কুয়েত। বাংলাদেশ ছাড়াও এ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, মিশর, ফিলিপাইন, লেবানন, শ্রীলঙ্কা। এসব দেশের বড় আকারের বিমান যোগাযোগ রয়েছে কুয়েতের সঙ্গে। তালিকায় চীন, ইরান, ব্রাজিল, মেক্সিকো, ইতালি ও ইরাক।
সূত্র: ঢাকাটাইমস
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed