সিলেটে মসজিদে মসজিদে ঈদের জামাত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের জামে মসজিদে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১লা আগস্ট) সকাল ৮টায় এ জামাত অনুষ্টিত হয়। এখানে বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতারাসহ সাধারণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।
জামাতে ইমামতি করেন মসজিদের খতিব ও ইমাম হাফিজ মাওলানা আসজাদ আহমদ। মসজিদ ছাড়িয়ে গোটা মাজার এলাকায় ঈদ জামাতের বিস্তৃতি ছড়িয়ে পড়ে। পরে সেটি রাস্তা পর্যন্ত পৌছে যায়। তবে সামাজিক দূরত্ব মেনেই এই জামাত অনুষ্ঠিত হয়।
এদিকে হযরত শাহপরান (রহ.) মাজার মসজিদে সকাল ৮টায়, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায়, গাজী বুরহান উদ্দিন (রহ.) মাজার মসজিদে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া মহানগরীর বেশ কয়েকটি মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে নগরীর বন্দরবাজারস্থ হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে ৩টি ও কালেক্টরেট জামে মসজিদে ৪টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
তাছাড়া নগরীর কাজিরবাজার মাদরাসায় সকাল সাড়ে ৭টায়, জিন্দাবাজার বায়তুল আমান জামে মসজিদে সকাল ৮টায়, কুমারপাড়া জামে মসজিদে সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় এবং মদিনা মার্কেট জামে মসজিদে (আল মদিনা জামে মসজিদ) সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া জেলার ১২ উপজেলার মসজিদসমূহে ঈদ-উল-আজহার জামাত অনুষ্ঠিত হয় শান্তিপূর্ণভাবে।
এসব মসজিদে জামাতের আগে বয়ানে কিভাবে কোরবানি করতে হবে, কোরবানির মাংস কিভাবে বিলিবণ্ঠন করতে হবে ইত্যাদি সম্পর্কে বক্তব্য দেন খতিবরা।
ঈদ জামাত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা ও মহামারি করোনা থেকে মুক্তি লাভের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। ঈদের নামাজে মুসল্লীরা অশ্রুভেজা কন্ঠে ক্ষমা চান মহান রাব্বুল আলামিনের কাছে। পাশাপাশি দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করেন তারা।
মহামারি করোনা ভাইরাস পরিস্থিতির মাঝে ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে আদায় করেছেন ঈদুল আযহার জামাত। নামাজ শেষে এ ঈদের প্রধান অনুসঙ্গ পশু কোরবানিতে ব্যস্ত হয়ে পড়েছেন নগরের বাসিন্দারা।
দূষণ এড়াতে এবারও সিলেট সিটি কর্পোরেশন পশু জবাইয়ের ৩০টি স্থান নির্ধারণ করে দিয়েছে। অতিতের ন্যায় এবারও তাতে সাড়া মেলেনি। বরাবরের মতই নগরজুড়ে রাস্তা ও অলিগলিতে পশু জবাইয়ের দৃশ্য দেখা গেছে। অবশ্য কিছু কিছু নির্ধারিত স্থানে পশু জবাইর দৃশ্যও চোখে পড়েছে।
সিসিক বলছে, কোরবানির বর্জ্য অপসারণ ২৪ ঘন্টার মধ্যেই শেষ হবে। এক্ষেত্রে নগরবাসীর সহযোগিতাও চেয়েছে সিসিক।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed