বড়লেখায় সাপের কামড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের কামড়ে মো. সাইফুর রহমান (২৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার বর্ণি ইউনিয়নের আহমদপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় সাপ তাকে ছোবল মেরেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত সাইফুর রহমান বর্ণি ইউনিয়নের আহমদপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে। তিনি সিলেট পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুর রহমান পরিবারের সঙ্গে সিলেটে থাকেন। ঈদ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার তিনি বাড়িতে আসেন। রাতে তিনি একা ঘরের মেঝেতে ঘুমান।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত তাঁর কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মেঝেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। তার কোমরের পাশে সাপে কাটার দাগ রয়েছে।
বর্ণি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাব উদ্দিন শুক্রবার রাতে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- সাপের কামড়ে সাইফুরের মৃত্যু হয়েছে।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ বলেন, প্রাথমিকভাবে সাপে কেটেছে বলে মনে হচ্ছে। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed