টাঙ্গাইলে নৌকাডুবে ৫ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের বাসাইলে নৌকাডুবে পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার গিলাবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য রুবেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন, বাসাইল উপজেলার গিলাবাড়ী গ্রামের সিকিম উদ্দিনের ছেলে নৌকার মাঝি তাইজ উদ্দিন (৫০), একই এলাকার মিঞ্জু মিয়ার স্ত্রী জমেলা বেগম (৬০) ও তার ছেলে হামিদুর রহমান রনো (৩৫), একই এলাকার আতা মিয়ার ছেলে জোয়াহেরের স্ত্রী রুমা বেগম (৩২), সখীপুর উপজেলার কৈয়ামধু গ্রামের হায়দার আলীর ছেলে শাহ আলম (২৫)।
কাউলজানি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য রুবেল মিয়া বলেন, সখীপুরের দাঁড়িয়াপুর থেকে বাসাইলের গিলাবাড়ী গ্রামে নৌকাটি যাচ্ছিল। এটি গিলাবাড়ী বাজার এলাকায় পৌঁছালে বিলের মধ্যে থাকা বিদ্যুতের তারের সঙ্গে নৌকার মাঝি তাইজ উদ্দিনের স্পর্শ লাগে। এসময় যাত্রীদের হুড়োহুড়িতে নৌকাটি ডুবে যায়। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও কয়জন নিখোঁজ রয়েছে সেটি বলা যাচ্ছে না।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed