আটপাড়ায় প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতা বিতরণ
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার হল রুমে বৃহস্পতিবার (৩০ জুলাই) নির্বাহী অফিসার মাহফুজা সুলতানার সভাপতিত্বে সমাজসেবা অফিসের উদ্যোগে বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা ও প্রতিবন্ধী ভাতা বিতরণ করা হয়।
ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ অসীম কুমার উকিল। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, জেলা পরিষদ সদস্য সুমন খান, অফিসার ইনচার্জ মো: আলী হোসেন হোসেন পিপিএম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুন, সকল ইউ.পি চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
বরাদ্দকৃত ৬১৭০৭০০০ টাকা উপজেলার ৭টি ইউনিয়নে ৯৪৬৪ জন বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা এবং প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়।
এছাড়া পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সাংসদ উপজেলার ৭শত জন দুঃস্থ ও অসহায় পুরষ ও মহিলার মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed