ঈদের নামাজে মানতে হবে যেসব নির্দেশনা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: এবারের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুসল্লিদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। বৃহস্পতিবার (৩০ জুলাই) এসএমপি’র এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
পবিত্র ঈদুল আজহার নামাজের জামায়াতে স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত নির্দেশনাবলী অনুসরণপূর্বক নিম্নোক্ত বিষয়সমূহ পালনের জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।
১. বর্তমানে সারা বিশ্বসহ আমাদের দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে ধর্মপ্রাণ মুসল্লিদের জীবনের ঝুঁকি বিবেচনা করে এ বছর ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে নিকটস্থ মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য অনুরোধ করা হলো। স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনে একই মসজিদে একাধিক জামায়াতের ব্যবস্থা করা যেতে পারে;
২. ঈদের নামাজের জামায়াতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না। ঈদের নামাজের জামায়াতের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবানুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। ধর্মপ্রাণ মুসল্লিগণ প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জীবানুমুক্ত করে জায়নামাজ নিয়ে আসবেন;
৩. করোনাভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদের প্রবেশদ্বারে সাবান/হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে;
৪. প্রত্যেককে নিজ নিজ বাসস্থান থেকে ওযু করে মসজিদে আসতে হবে এবং ওযু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে;
৫. ঈদের নামাজের জামায়াতে আগত ধর্মপ্রাণ মুসল্লিগণকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না;
৬. ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে দাঁড়াতে হবে এবং এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে;
৭. শিশু, বায়োবৃদ্ধ, যেকোনো অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি ঈদের নামাজের জামায়াতে অংশগ্রহণ করতে পারবেন না;
৮. সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিতকল্পে স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে;
৯. করোনাভাইরাস সংক্রমণ রোধে মসজিদে জামায়াত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে;
১০. করোনা মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার জন্য খতিব ও ইমামগণকে অনুরোধ করা হলো;
১১. সম্মানিত খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটি বিষয়গুলো বাস্তবায়ন নিশ্চিত করবেন।
যেকোনো বিষয়ে এসএমপি’র কন্ট্রোল রুমে (০৮২১-৭১৬৯৬৮, ০১৭১৩-৩৭৪৩৭৫, ০১৯৯৫-১০০১০০) ফোন করে তথ্য দেওয়ার এবং প্রয়োজনে সিলেট মেট্রোপলিটন পুলিশের সহায়তা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এছাড়া আকস্মিক বিপদের মুহূর্তে ৯৯৯ নম্বরে কল দিয়ে সহায়তা নিতেও বলা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ শান্তিশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য নগরবাসীর সহযোগিতা কামনা করেছে।
Related News
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More



Comments are Closed