দেশে করোনায় আরও ৪৮ মৃত্যু, শনাক্ত ২৬৯৫
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৮ জন মারা গেছেন। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৮৩ জনে। এছাড়া আরও ২৬৯৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৩৪ হাজার ৮৮৯ জন।ফলে আগের দিনের তুলনায় আক্রান্ত কিছুটা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তার দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৬৬৭টি। আগে সংগৃহীত নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৯৩৭টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ৬৪ হাজার ১৯৫টি।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৮ জনের মধ্যে পুরুষ ৩৬ এবং নারী ১২ জন।তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৫ জন, সিলেট বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৩ জন, বরিশাল, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে ২ জন করে। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪১ জন, বাড়িতে ৭ জন।
মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১১ জন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৫ জন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২৬৬৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩২ হাজার ৯৬০ জন।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। তবে সাম্প্রতিক সময়ে দেশে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed