Main Menu

শ্বশুরের গরু চুরি করে ধরা খেলো জামাতা!

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার থেকে চাচা শ্বশুরের গরু চুরি করে বড়লেখার একটি কোরবানি পশুর হাটে বিক্রয়কালে হাতেনাতে ধরা পড়েছেন জামাতা। বুধবার (২৯ জুলাই) বিকালে বড়লেখা উপজেলার বর্ণী ইউনিয়নের ফকিরবাজার হাটে এ ঘটনা ঘটে। পরে ওই জামাতাকে স্থানীয়রা গরুসহ বিয়ানীবাজার থানা পুলিশের কাছে সোপর্দ করে।

আটককৃত সোহেল আহমদ (২৮) বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের নন্দিরফল এলাকার মোজেম্মেল আলীর পুত্র।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে সুযোগ বুঝে উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন উছপাড়া গ্রাম থেকে চাচা শ্বশুরের একটি গরু চুরি করে নিয়ে যায় জামাতা সোহেল আহমদ। পরে বুধবার বিকালে চুরিকৃত গরুটি বিক্রি করতে পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের ফকিরবাজারে কোরবানির পশুর হাটে নিয়ে যায় সে। ফকিরবাজার হাটে গরুটির দাম তুলনামূলক কম চাওয়া এবং তাড়াহুড়ো করে বিক্রয়ের জন্য ব্যস্ত হয়ে উঠে সোহেল আহমদ। পরে স্থানীয়দের সন্দেহের উদ্রেগ হলে তারা তাকে আটক করে বর্ণী ইউনিয়নে রাখেন। পরে খবর পেয়ে গরুসহ জামাতাকে আটক করে বিয়ানীবাজার থানায় নিয়ে আসে পুলিশ।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর জানিয়েছেন, চোরাই গরুসহ সোহেল আহমেদ নামের এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে গরুর মালিক বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন।বৃহস্পতিবার সোহলকে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি অবনী শংকর।

 

Share





Related News

Comments are Closed