করোনাভাইরাসঃ সৌদিতে ৭২৩ বাংলাদেশির মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে সৌদিআরবে ৭২৩ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। এছাড়া দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে অন্তত আটজন বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুলাই) রিয়াদের বাংলাদেশ দূতাবাস সূত্র এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ সেখানে প্রবাসীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে তাদের রূহের মাগফেরাত কামনা করেন।
রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, এ অনাকাঙ্ক্ষিত দুর্যোগে রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনস্যুলেট থেকে প্রবাসীদের আমরা যথাসাধ্য সাহায্য ও সহযোগিতা করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সহযোগিতা দূতাবাসের কর্মকর্তারা গুরুত্বের সঙ্গে অসহায় প্রবাসীদের কাছে পৌঁছে দিয়েছেন।
Related News
ভারতসহ ১০ দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়াRead More
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More



Comments are Closed