Main Menu

দেশে করোনায় আরও ৩৫ মৃত্যু, শনাক্ত ৩০০৯

বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জন মারা গেছেন। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৩৫ জনে। এছাড়া আরও ৩০০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৩২ হাজার ১৯৪ জন।

বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তার দেয়া তথ্য অনুযায়ী, ৮২টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ২৫৩টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ১২৭টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ৫১ হাজার ২৫৮টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৫ জনের মধ্যে পুরুষ ৩০ এবং নারী পাঁচজন।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২৮৭৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার ২৯২ জন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। তবে সাম্প্রতিক সময়ে দেশে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

Share





Related News

Comments are Closed