সিলেটে করোনায় আক্রান্ত বেড়ে ৭৬৬৪, মৃত্যু ১৪১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। স্বাস্থ্য বিভাগ, সিলেট-এর বুলেটিন অনুযায়ী, বুধবার সকাল ৮টা পর্যন্ত এ বিভাগে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৬৪ জনে। এ পর্যন্ত এ বিভাগে মারা গেছেন ১৪১ জন।
বুলেটিন পর্যালোচনায় দেখা গেছে, কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৪১১৯ জন, সুনামগঞ্জে ১৪৪৪ জন, হবিগঞ্জে ১১৩৮ জন এবং মৌলভীবাজারে ৯৬৩ জন আক্রান্ত হয়েছেন মরণঘাতি এ ভাইরাসে।
বুধবার সকাল পর্যন্ত মৃত্যু হয়েছে সিলেট জেলায় ১০৪ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজারে ১২ জনের মৃত্যু হয়েছে।
বুলেটিন অনুযায়ী, চার জেলায় মোট আক্রান্তের মধ্যে এ পর্যন্ত ৩২৮৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে সিলেট জেলায় ১০২৮ জন। আর সুনামগঞ্জ জেলায় ১০৯৮ জন সুস্থ হয়েছেন। এছাড়া, হবিগঞ্জে ৬২৭ জন এবং মৌলভীবাজারে ৫৩১ জন সুস্থ হয়েছেন।
গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা: মো: মঈন উদ্দিন-এর । ১৫ এপ্রিল করোনায় আক্রান্ত এ চিকিৎসক মারা যান। এরপর বিভাগে একে একে ১৪১ জন রোগী মারা গেছেন।
স্বাস্থ্য বিভাগ সিলেট বিভাগীয় কার্যালয়ের বুলেটিন থেকে আরও জানা যায়, চার জেলায় বর্তমানে হাসপাতালে করোনা পজিটিভ নিয়ে চিকিৎসাধীন আছেন ১৮৪ জন। এর মধ্যে সিলেটে ৮১ জন, সুনামগঞ্জে ৩৪ জন, হবিগঞ্জে ৪৪ জন এবং মৌলভীবাজারে ২৫ জন চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্য বিভাগ সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা: আনিসুর রহমান বলেন, সিলেট জেলায় পরীক্ষা হচ্ছে বেশি ; তাই শনাক্তও হচ্ছে বেশি। তবে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে বয়োবৃদ্ধ এবং বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন এমন সংখ্যা বেশি। তিনি বলেন, প্রথম দিকে আক্রান্তের তুলনায় সিলেট জেলায় সুস্থতার হার কিছুটা কম হলেও এখন সুস্থতার সংখ্যাও বাড়ছে।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed