সিলেটে হিজড়াদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: হিজড়া যুব কল্যাণ সংস্থা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় ও রাইটস্ ফর জেন্ডার ডাইভারস্ পপুলেশন (আরজিডিপি) প্রকল্পের আর্থিক সহায়তায় সিলেটে হিজড়া জনগোষ্ঠির মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে সিলেট নগরির চৌকিদেখি এলাকায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির অফিসে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
হিজড়া যুব কল্যাণ সংস্থার সভাপতি সুক্তা হিজড়ার সভাপতিত্বে ঊক্ত বিতরন কার্যক্রমে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ডিআইসি ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম. সিলেট জজ কোর্ট এর সিনিয়র আইনজীবি সাইফুল ইসলাম তালুকদার, আইনজীবি ইয়াসিনুল হক. বাংলাদেশ বেতার সিলেট এর সাংবাদিক শাফিকুল হক চৌধূরী।
অতিথিরা বলেন, হিজড়া জনগোষ্ঠি প্রতিনিয়ত বৈষম্য নির্যাতনের শিকার হয়।বর্তমান করোনা কালীন পরিস্থিতিতে তাদের জীবন ধারা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কারণ তাদের নির্দিষ্ট কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। তাই তারা জীবন জিবীকা নির্বাহের জন্য বাধ্য হয়ে রাস্তায় বের হয়ে আসতে হয়। এইজন্য তাদের মধ্যে করোনার ঝুঁকি অত্যন্ত বেশি।
বক্তারা হিজড়া জনগোষ্ঠির সদসদের কে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির বিতরণকৃত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সঠিক ভাবে ব্যবহারের জন্য আহবান জানান।
বক্তারা হিজড়া জনগোষ্ঠির মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের জন্য হিজড়া যুব কল্যাণ সংস্থা ও বন্ধু সোশ্যাল ওয়েলফয়োর সোসাইটিকে ধন্যবাদ জানান।
স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসাবে হিজড়া জনগোষ্ঠির মাঝে হ্যান্ডস্যানিটাইজার জেল, মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed