স্বাস্থ্য অধিদপ্তরের ২৮ কর্মকর্তাকে বদলি
বৈশাখী নিউজ ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশিদ আলম রোববার (২৬ জুলাই) যোগদানের পরদিনই আজ সোমবার অধিদপ্তরের বিভিন্ন পদে থাকা ২৮ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রোববার (২৬ জুলাই) তাদের বদলির আদেশ জারি করা হয়।
জানা গেছে, ওই ২৮ কর্মকর্তার মধ্যে গুরুত্বপূর্ণ পদের কোনো কর্মকর্তা নেই। সবাই জুনিয়র পর্যায়ের চিকিৎসক। করোনা রোগীদের চিকিৎসা কার্যক্রমকে আরও জোরালো করার জন্য তাদেরকে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন এক চিকিৎসা প্রতিষ্ঠান থেকে অন্য চিকিৎসা প্রতিষ্ঠানে বদলি করা হয়েছে।
জেকেজি হেলথ কেয়ার ও রিজেন্ট হাসপাতালের ভুয়া করোনা সনদ নিয়ে নানা অভিযোগ ওঠার পরেই দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিতর্ক শুরু হয়। নানা সমালোচনার মুখে গত ২১ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর ২৩ জুলাই নতুন ডিজি হিসেবে নিয়োগ পান আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার নতুন পরিচালক আমিনুল হাসানকে ওএসডি করে তার জায়গায় ডা. ফরিদ হোসেন মিয়াকে নিয়োগ দিয়েছে সরকার। নতুন মহাপরিচালক যোগদানের দ্বিতীয় দিনেই জুনিয়র লেভেলের ২৮ কর্মকর্তাকে বদলির আদেশ জারি করলো স্বাস্থ্য অধিদপ্তর।
Related News
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More



Comments are Closed