সিলেটে “নগর চত্বর” অবকাঠামোর উদ্বোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের ইতিহাস ঐতিহ্যকে লালন করেই নগরীকে সাজানো হচ্ছে। সিলেট সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে সৌন্দর্য্য বর্ধণ অবকাঠামো নির্মান করা হচ্ছে। নির্মিত অবকাঠামোগুলোতে নগরীর ট্রাফিক কার্যক্রম পরিচালনায় সহায়ক ব্যবস্থা রাখা হয়েছে।
নগরভবনের সামনে নবনির্মিত “নগর চত্বর” অবকাঠামোর উদ্বোধন কালে এসব কথা বলেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
রবিবার সন্ধ্যায় সিলেট সিটি করপোরেশনের সৌন্দর্য্য বর্ধণ প্রকল্পের আওতায় নবনির্মিত নগর চত্বর অবকাঠামো উদ্বোধন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সসিকিরে প্রধান প্রশাসনকি র্কমর্কতা হানফিুর রহমান, সহকারী প্রকৌশলী শামসুল হক, ইউনাইডেট কমার্সিয়াল ব্যাংক (ইউসিবি) এর সিলেট রিজিওনাল হেড আমিনুল হক, ডিজাইন আর্টিস্টির ব্যবস্থাপনা পরিচালক আজহার উদ্দিন কাওসার, সইিও মো. ইসহাক রাজি শাহনওেয়াজ, সহকারী প্রকৌশলী মোস্তাফজিুর রহমান মাশরুর, আরফেনি ইসলাম আকাশ ও সমাজর্কমী জুরজে আব্দুল্লাহ গুলজার।
ইউনাইডেট কমার্সিয়াল ব্যাংক (ইউসিবি) এর সিলেট রিজিওনাল হেড আমিনুল হক বলেন, আধ্যাত্মিক ও পর্যটন নগরীর সিলেটের সৌন্দর্য্য বর্ধনে সিলেট সিটি করপোরেশনের সাথে আমরা অংশ হতে পেরে গর্বিত।
ডিজাইন আর্টিস্টির ব্যবস্থাপনা পরিচালক আজহার উদ্দিন কাওসার বলেন, বিলুপ্ত হয়ে যাওয়া সিলেটের ঐতিহাসিক স্থাপনা আবু সিনা ছাত্রাবাস ও বন্দর এলাকার স্মৃতি ধরে রাখতে লাইট হাউসের ভাবনার সমন্বয় করে নির্মান করা হয়েছে নগর চত্বরের এই অবকাঠামোটি।
ইউনাইডেট কমার্সিয়াল ব্যাংক (ইউসিবি) এর আর্থায়নে ডিজাইন আর্টিস্টি এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed