সিলেটে যে ১০টি পশুর হাট বৈধ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঈদুল আযহা উপলক্ষ্যে সিলেটে বসতে শুরু করেছে অস্থায়ী পশুর হাট। বৈধ হাটের পাশপাশি অনেক এলাকায় অবৈধ হাট বসানোরও তোড়জোড় শুরু হয়েছে। এঅবস্থায় সিলেট মহানগর পুলিশের আওতাধীন এলাকায় (নগরী, সদর ও দক্ষিণ সুরমা উপজেলা) বৈধ পশুর হাটগুলোর তালিকা প্রকাশ করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
রোববার (২৬ জুলাই) মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় মহানগরীতে ১০ টি পশুর হাটের বৈধতা রয়েছে।
বৈধ পশুর হাটগুলো হচ্ছে- কোতোয়ালি থানা এলাকায় কাজীরবাজার পশুর হাট, জালালাবাদ থানার শিবেরবাজার পশুর হাট (খোলা জায়গা), বিমানবন্দর থানা এলাকায় ধুপাগুল পয়েন্ট সংলগ্ন মাঠের পশুর হাট (খোলা জায়গা), লাক্কাতুরা উচ্চ বিদ্যালয় মাঠ পশুর হাট, দক্ষিণ সুরমা থানা এলাকায় লালাবাজার পশুর হাট (খোলা জায়গা), কামালবাজার জাবেদ অটো রাইছ মিলের মাঠের পশুর হাট, মোগলাবাজার থানা এলাকার জালালপুর বাজার পশুর হাট, রেঙ্গা হাজীগঞ্জ বাজার পশুর হাট (খোলা জায়গা), রাখালগঞ্জ বাজার পশুর হাট (খোলা জায়গা) ও কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের পশুর হাট।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed