সিলেটে পৌনে ৩ কোটি টাকার মাদক ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: : সিলেটের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে বিভিন্ন সময়ে মামলা ও জিডিমূলে জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় সদর কোর্ট সিলেট এর মালখানার পেছনের অংশে এগুলো ধ্বংস করা হয়।
ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল ৪০০ গ্রাম হেরোইন, ২ হাজার ৩শ ৬১ বোতল বিদেশি মদ, ২৬ লাখ ৬৯ হাজার ৯শ শলাকা ভারতীয় নাসির বিড়ি, ৫ লাখ শলাকা ভারতীয় বিভিন্ন কোম্পানির সিগারেট, ৬০ কেজি গাঁজা, ১ হাজার ৫১ বোতল ফেন্সিডিল, ৮ হাজার ৭শ ৪৫ পিস ইয়াবা এবং ৮শ ৪২ লিটার চোলাই মদ। ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৭৩ লাখ ৯৯ হাজার ২৫ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করার জন্য জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সিলেট জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ একান্ত প্রয়োজন।
Related News
সিউকের আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নতুনRead More
এলপিজি ও অটোগ্যাসের মূল্যবৃদ্ধিতে সিলেট মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজারRead More



Comments are Closed