সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) বিকেল পৌনে পাঁচটার দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশন ছাড়ার পর দুই বগির মাঝখানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
ট্রেনে যাত্রীসেবার দায়িত্বরত মুন্না জানান, তালশহর ও ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের মাঝামাঝি স্থানে আসার পর ট্রেনের ‘ট’ ও ‘ঠ’ বগির মাঝখানে আগুন লাগে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ট্রেনে থাকা সিলিন্ডার দিয়ে আগুন নেভানো হয়। আমরা নিজেরাই ‘চেইন’ ট্রেনে গাড়ি থামিয়ে দিই। আগুন বড় আকার ধারণ করায় আগেই সবাই মিলে নিভিয়ে ফেলতে সক্ষম হই।
তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো বৈদ্যুতিক তারগুলোতে ‘স্পার্ক’ হচ্ছে। যে কারণে আখাউড়ার আজমপুর স্টেশনে গিয়ে মেরামত কাজ করা হবে। তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। গাড়ি থামানো না হলে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারত।
Related News
দুইদিন ধরে বিদ্যুৎহীন ভবনে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য, অসুস্থ দুইজন
বৈশাখী নিউজ ডেস্ক: চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরতRead More
পদত্যাগের দাবীতে চুয়েটে ভিসির ভবনে তালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: পদত্যাগের দাবীতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য (ভিসি) অধ্যাপকRead More



Comments are Closed