ইবি উপাচার্য ড. রাশিদ আসকারীকে অপসারণ দাবি
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের শিক্ষক, কর্মকর্তা সমিতি ও শাখা ছাত্রলীগের আয়োজনে কুষ্টিয়া এন এস রোডে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের শিক্ষক, কর্মকর্তা সমিতি ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ নেতা-কর্মীরা যোগ দেয়।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে ভিসি ড. রাশিদ আসকারীকে আপাদমস্তক দুর্নীতিবাজ অ্যাখ্যা দিয়ে দ্রæত সময়ের মধ্যে তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
এসময় বঙ্গবন্ধু পরিষদের শিক্ষক, কর্মকর্তা সমিতি, ও ছাত্রলীগ নেতা কর্মীরা আলাদা আলাদা ব্যানারে মানবন্ধন করতে দেখা যায়। মানবন্ধনে উপস্থিতদের হাতে ইবি ভিসি ড. রাশিদ আসকারী গং-সাহেদ-সাবরিনা সকলেই একই সূত্রে গাঁথা, দুর্নীতিবাজ উপাচার্য আসকারীর দৃষ্টান্তমূলক বিচার চাই, সাহেদ-সাবরিনা গেছে যে পথে, আসকারী যাবে সেই পথে, দুর্নীতিবাজদের বসবাস উপাচার্য আসকারীর চারপাশ, আসকারীর শোবার ঘর, দুর্নীতির আতুরঘর ইত্যাদি লেখা সম্বলিত প্লাকার্ড দেখা যায়।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মাহবুবুল আরফিন, প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ড. সাজ্জাদ হোসেন, কর্মকর্তা সমিতির সভাপতি মো. শামছুল ইসলাম জোহা, সদস্য উকিল উদ্দিন, ছাত্রলীগ নেতা জুবায়ের রহমান প্রমুখ। সমাবেশের সঞ্চালনা করেন কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মো. মোর্শেদুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, নিয়োগ বাণিজ্য ও টেন্ডার বাণিজ্যের হোতা দুর্নীতিবাজ ভিসি ড. রাশিদ আসকারী দায়িত্ব গ্রহণ করেই প্রগতিশীল এবং ছাত্রলীগের রাজনীতি ধ্বংস করে জামায়াত-বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করে চলেছেন। তিনি একটি সিন্ডিকেট তৈরি করে সেই সিন্ডিকেটের মাধ্যমে সকল প্রকার অনিয়ম-দুর্নীতি পরিচালনা করছেন। প্রতিবাদ করলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। এসময় বক্তারা, বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে অবিলম্বে এই দুর্নীতিবাজ ভিসিকে অপসারণ করে এবং তার অনিয়ম-দুর্নীতি সিন্ডিকেটের সকল সদস্যের অপকর্ম তদন্তপূর্বক বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
তারা আরও বলেন, আগামী ২০ আগস্ট বর্তমান ভিসির মেয়াদ শেষ হচ্ছে। এই দুর্নীতিবাজ ভিসি দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেতে দেন দরবার করছে। তিনি যদি পুনরায় নিয়োগ পান তাহলে ক্যাম্পাসে মারাত্মক অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে।
Related News
খুলনায় ট্রাকচাপায় সিআইডি কর্মকর্তার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা নগরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো: ফজলুর রহমান (৪৭) নামে একRead More
যশোরের চৌগাছায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের চৌগাছায় অজ্ঞাতনামা পিকআপের ধাক্কায় জুবায়ের হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহতRead More



Comments are Closed