সুমন ফুটবল একাডেমির কাছে হারল সিলেট দল
স্পোর্টস ডেস্ক: ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির মধ্যকার এক প্রীতি ফুটবল খেলা শুক্রবার (২৪ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। এতে সিলেট দলকে ৩-১ গোলে পরাজিত করেছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগান মাঠে খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি। কিন্তু দ্বিতীয়ার্ধে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি দলের করা ৩ গোল হজম করে তারা। গোল তিনটি করেন অধিনায়ক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, রিংকু ও ইমরান। আর সিলেট দলের পক্ষে একমাত্র গোলটি করেন রাসেল। খেলায় সিলেট দলকে নেতৃত্ব দেন ইয়ামিন মুন্না।
ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির কোচ হিসেবে দায়িত্বে ছিলেন আজিজ আহমদ, স্বপন আহমদ ও খালেদ আহমদ আর সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি দলের কোচ হিসেবে দায়িত্বে ছিলেন জাহেদ আহমদ।
Related News
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
স্পোর্টস ডেস্ক: আসন্ন নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেRead More
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More



Comments are Closed