গোলাপগঞ্জে ৫ জুয়াড়ি গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
শনিবার (২৫ জুলাই) দুপুরে উজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ধারাবহর গ্রামের মুমিন আলীর ছেলে রানা মিয়া (৪০), একই গ্রামের মৃত আব্দুর নুরের ছেলে মো. হোসেন (৩২), মৃত হেকিম আলীর ছেলে হোসেন আহমদ (৩৮), ঢাকাদক্ষিণ ইউপির দত্তরাইল গ্রামের মৃত ইরমান আলীর ছেলে তানু মিয়া (২৫) ও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বসন্তপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মো. আলম (৩০)।
তাদের বিরুদ্ধে জুয়া আইনে গোলাপগঞ্জ মডেল থানা মামলা (নং-৩২/২৫.০৭.২০২০) দায়ের করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গোলাপগঞ্জ মডেল থানার এসআই একলাছ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার আমুড়া ইউপির ধারাবহর গ্রামে অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় এক বান্ডিল জুয়া খেলার তাস ও নগদ ২১০২ টাকাসহ ৫ জন জুয়াড়িকে আটক করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী তাদের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed