Main Menu

করোনাকালেই প্রথমবার মঙ্গলে পাড়ি দিল চীন!

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবার একক দেশ হিসেবে মঙ্গলে পাড়ি দিল চীন। বৃহস্পতিবার মঙ্গলের উদ্দেশ্যে রওনা হল চীনের মহাকাশ যান। হাইনান প্রদেশের ওয়েনচাং থেকে রওনা হল সেই মহাকাশযান।

এদিন চীনের স্পেস সেন্টার থেকে লালগ্রহের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে Long March 5 Y-4 রকেট। আগামী বছরেরে ফেব্রুয়ারিতে এটি মঙ্গলগ্রহে পা রাখবে বলে জানা গিয়েছে। ৯০ দিন ধরে মঙ্গলগ্রহের চারপাশে ঘুরে তথ্য সংগ্রহ করবে এটি।

লাইভস্ট্রিমিংয়ে দেখানি হয়েছে সেই মহাকাশযান। এদিন সফলভাবের মঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছে সেটি। আমেরিকাও শীঘ্রই মঙ্গলে পাঠাবে এক মহাকাশযান।

এদিকে আমেরিকায় দূতাবাস বন্ধ করে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে চীনকে। হাউসটনের দূতাবাস বন্ধ করে দেওয়ার জন্য ইতিমধ্যেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এবার আমেরিকাকে পাল্টা তোপ দাগতে চলেছে চীন।

আমেরিকার হুঁশিয়ারির পরই চীনে বন্ধ করে দেওয়া হচ্ছে মার্কিন কনস্যুলেট। করোনা ভাইরাসের উৎস উহান শহরেই মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেজিং। যদিও আমেরিকার নির্দেশের পর চীন সরাসরি কোনও উত্তর দেয়নি, তবে বুধবার চীনের সংবাদমাধ্যমের একটি ব্রিফিংয়ে উহানের কনস্যুলেট বন্ধ করার বার্তা দেওয়া হয়।

এদিকে করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের গবেষণা তথ্য চুরির অভিযোগ এনেছে ওয়াশিংটন। শুধু অভিযোগই নয়, মঙ্গলবার আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্ট দুই চীনা নাগরিকের বিরুদ্ধে করোনা গবেষণা, বিশ্বব্যাপী কয়েক হাজার মানুষকে হ্যাকিংয়ের অভিযোগ এনেছে।

Share





Related News

Comments are Closed