কমলগঞ্জে ট্রাক্টর উল্টে ১১ চা শ্রমিক আহত
এম এ ওয়াহিদ রুলু: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগানে কাজে যাওয়ার সময় চা শ্রমিকদের বহনকৃত ট্রাক্টর উল্টে ১১ জন চা শ্রমিক আহত হয়েছেন। আহতরা হলেন-বলাই গোয়ালা (২৫), কামলাকান্ত (৩০), রাজন রায় (৩৫), নিতাই গোয়ালা (২৫), রঞ্জন দাস (৪৫), যোগেশ রিকিয়ানা (২২), রাজ বংশী (৩০), ইসহাক মিয়া (২৫)।
আহত ১১ জনের মধ্যে ৫ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে এবং ৬ জনকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৯টায় পাত্রখোলা ১২ নং সেকশনে ঘটনাটি ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টায় ১৩জন চা শ্রমিক পাত্রখোলা চা বাগানের একটি ট্রাক্টর যোগে কাজে যাচ্ছিলেন। পাত্রখোলা চা বাগানের ১২নং সেকশনের মোড়ে আসলে ট্রাক্টরটি হঠাৎ মোড় নেয়ার সময় এক দিকে উল্টে যায়। এসময় গাড়িতে থাকা ১৩ জন চা শ্রমিকের মধ্যে ১১জন আহত হয়। খবর পেয়ে অন্যান্য চা শ্রমিকরা ছুটে এসে আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসলে গুরুত্বর আহত ৬ জনকে মৌলভীবাজার ২৫০ শষ্যা হাসপাতালে প্রেরণ করা হয়। বাকী ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা: সামছুদ্দীন আহমেদ দুঘর্টনায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে স্বীকার করেন।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed