কমলগঞ্জে গাঁজা বিক্রি ও সেবনের দায়ে ৭ জন আটক
এম এ ওয়াহিদ রুলু: মৌলভীবাজারের কমলগঞ্জে গাঁজা বিক্রি ও সেবনের দায়ে সাত জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার রাত ৯টায় উপজেলার পতনঊষার ইউনিয়নের বৃন্দাবনপুর পালিতকোণা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। তাদের মধ্যে বাড়ির মালিককে ৩ মাসের বিনাশ্রম ও ২০০ টাকা জরিমানা এবং অপর ৬ জনকে ১ মাসের বিনাশ্রম ও ১০০ টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
জানা যায়, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশে বুধবার রাত পৌনে ১০টায় পতনঊষার ইউনিয়নের বৃন্দাবনপুর পালিতকোণা গ্রামে অবনী শব্দকরের বাড়িতে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হকের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে গাঁজা বিক্রি ও সেবনের দায়ে বাড়ির মালিকসহ সাতজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন বাড়ির মালিক অবনী শব্দকর (৫৮), দফাদার আব্দুল মতিন (৩৮), বিরাশ শব্দকর (৩৭), আনছার মিয়া (৩৬), বিরই শব্দকর (৩৫), কুতুব আলী (৩৮) ও কীরেন্দ্র শব্দকর (৩৫)। ঘটনাস্থলেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (৫) নং ধারায় গাঁজা বিক্রি ও সেবনের দায়ে বাড়ির মালিক অবনী শব্দকরকে ৩ মাসের বিনাশ্রম ও ২০০ টাকা জরিমানা এবং অপর ৬ জনকে ১ মাসের বিনাশ্রম ও ১০০ টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিব তৌহিদ ইমাম, পরিদর্শক মোহাম্মদ এমদাদুল্লাহ, সহকারি উপ পরিদর্শক উত্তম পাল, মো: আব্দুর রশীদ উপস্থিত ছিলেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হকর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গাঁজা বিক্রি ও সেবনের দায়ে বাড়ির মালিকসহ সাতজনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed