Main Menu

সিলেট বিভাগে আরো ১০৪ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে একদিনে আরও ১০৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (২২ জুলাই) ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৭৫ জনের এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তরা বিভাগের চার জেলার বাসিন্দা।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, আজ ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ৭৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে সিলেট জেলায় ৫১ জন, সুনামগঞ্জের ৫ জন, হবিগঞ্জের ১২ জন এবং মৌলভীবাজার জেলায় ৬ জন রয়েছেন। এছাড়া একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৫জন চিকিৎসকও রয়েছেন।

সিলেট জেলার শনাক্তদের মধ্যে ২৯ জন সিটি করপোরেশন ও সদর উপজেলার, কানাইঘাট উপজেলায় ৬ জন, জকিগঞ্জে ৪ জন, বিশ্বনাথে ৪ জন, বালাগঞ্জে ৩ জন, বিয়ানীবাজারে ২ জন, জৈন্তাপুর ২ জন, গোয়াইনঘাট, গোলাপগঞ্জে একজন করে রয়েছেন।

এদিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, ‘ আজ শাবির ল্যাবে আজ ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ২ জন সিলেট জেলার এবং ২৭ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।’

নতুন ১০৪ জনসহ সিলেট বিভাগে বুধবার (২২ জুলাই) রাত ১০টা পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭১৫০ জনের। এর মধ্যে সিলেটে ৩৭৬৭ জন, সুনামগঞ্জে ১৩৭৬ জন, হবিগঞ্জে ১১০৩ জন এবং মৌলভীবাজারে ৯০৪ জন শনাক্ত হয়েছেন।

করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ১২৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯১ জন, সুনামগঞ্জে ১৩ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজার জেলার ১০ জন।

এদিকে, সিলেট বিভাগে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৯০১ জন। এর মধ্যে সিলেটে ৯৪১, সুনামগঞ্জে ৯৯৬, হবিগঞ্জে ৫০৬ ও মৌলভীবাজারে ৪৫৮ জন।

Share





Related News

Comments are Closed